ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

উত্তরায় সিটি কর্পোরেশন এর বিতর্কিত উচ্ছেদ অভিযান

রাজধানী উত্তরার ৭ নম্বর সেক্টর আজমপুরে অবস্থিত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারি সমিতি এর মালিকানাধীন রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স মার্কেট ও পার্শ্ববর্তী আজিজ স্কয়ার মার্কেটের মধ্যবর্তী সংযোগ সড়ক এর পাশে অস্থায়ীভাবে নির্মিত ১২টি দোকান মঙ্গলবার দুপুরে উচ্ছেদের করা হয়। উচ্ছেদ অভিযানে ১২টি দোকান মালিকের প্রায় ১০ লক্ষধিক টাকা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে।


সরেজমিন অনুসন্ধানে দেখা যায়, রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স মার্কেট ও পার্শ্ববর্তী আজিজ স্কয়ার মার্কেটের মধ্যবর্তী সংযোগ সড়ক ১২ ফিট প্রস্থ ও ১শ ফিট লম্বা। রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স মার্কেট কর্তৃপক্ষ উক্ত সংযোগ সড়কে লিফট প্রতিস্থাপনের জন্য স্থান ভেদে ৮ থেকে ১০ ফিট প্রস্থ জায়গা ছেড়ে মার্কেট নির্মান করেন।


গত কয়েক বছর আগে মার্কেট কর্তৃপক্ষ ৬ষ্ঠ থেকে ১০ম তলায় ওঠা নামার জন্য ১৬ ফিট দৈর্ঘ্য জায়গায় লিফট এর ঢালাই স্ট্রাকচার তৈরী করেন। লিফ্ধসঢ়;ট এর স্ট্রাকচার ১ ফিট সংযোগ সড়কে চলে আসে। এ জন্য উক্ত স্থানে লিফট প্রতিস্থাপন বন্ধ হয়ে যায়।


১শ ফিট দৈর্ঘ্য সংযোগ সড়কে মার্কেট কর্তৃপক্ষ স্থানভেদে যে ৮ থেকে ১০ ফিট প্রস্থ জায়গা ছেড়ে মার্কেট নির্মান করেন, তাতে অস্থায়ী কয়েকটি ফুল ও চায়ের দোকান বসানোর জন্য অস্থায়ীভাবে কয়েকজনকে অনুমতি দেয়া হয়। এ নিয়ে মার্কেটের বিতর্কিত একটি পক্ষের দর কষাকষি ও উস্কানিতে সিটি কর্পোরেশন ও

আইন শৃঙ্খলা বাহিনী রাজউক মার্কেটের অংশে গড়ে ওঠা অস্থায়ী দোকানগুলো সরিয়ে নিতে মৌখিক ভাবে নির্দেশনা দেয়।


রাজউক মার্কেট উন্নয়ন কমিটি কর্তৃপক্ষ সিটি কর্পোরেশন ও আইন শৃঙ্খলা বাহিনীকে সম্মান জানিয়ে অস্থায়ী দোকানগুলো উচ্ছেদ করার সিদ্ধান্ত নেয় এবং দোকানদারদের মঙ্গলবার থেকে দোকান খুলতে নিষেধ করা হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুর থেকে দোকানদাররা নিজ উদ্দেগে দোকান গুলো অপসারন করেন। 


এ সময় উওরা পশ্চিম থানা আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত থাকেন বলে যানা যায়। কিন্তু অপরপাশেই রয়েছে একই শ্রেণীর দোকান, তা উচ্ছেদে সিটি কর্পোরেশন এর কোন পদক্ষেপ দেখা যায়নি বলে জানান উচ্ছেদ হওয়া ব্যবসায়ীরা। তারা প্রতিবেদককে জানান, এই উচ্ছেদে তাদের ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির সম্মূখিন হতে হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑